Sylhet Today 24 PRINT

থার্টিফার্স্টের রাতে গুলশান-বারিধারা-হাতিরঝিলে প্রবেশ নয়

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

থার্টিফার্স্ট নাইটে বাসা-বাড়ির ছাদসহ যে কোনো খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া রাজধানীর গুলশান, বারিধারা ও হাতিরঝিল এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কাউকে ঢুকতে দেওয়া হবে  না বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত এই ২৪ ঘণ্টা রাজধানীর সব বার বন্ধ থাকবে না। এছাড়া পাঁচ তারকা হোটেলগুলো থার্টিফার্স্টে কোনো অনুষ্ঠান করতে চাইলে আগে থেকে পুলিশের অনুমতি নিতে হবে।

অন্যদিকে সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হুমকি আছে কি না জানতে চাইলে কমিশনার বলেন, ‘কোনো থ্রেট নেই। তবে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশকে কেন্দ্র করে এরকম বিস্ফোরণ ঘটে থাকে। এটি স্রেফ ককটেল, এটি আইএডি নয়। এ ঘটনায় কাউকে এখনও শনাক্ত করা যায়নি। তবে গোয়েন্দা পুলিশ কাজ করছে। অচিরেই তারা গ্রেপ্তার হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.