Sylhet Today 24 PRINT

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীদের পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এবার মোট জিপিএ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

মঙ্গলবার (৩১ ডিসম্বের) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এসব তথ্য জানান।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ২ হাজার ৫৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন।

দীপু মনি বলেন, শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৫ হাজার ২৪৩টি। শূন্য পাস প্রতিষ্ঠান ৩৩টি।

গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.