Sylhet Today 24 PRINT

আন্দোলনে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা

ডেস্ক রিপোর্ট |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি ও সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁমকি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সরকার দাবি বাস্তবায়ন না করলে লাগাতার কর্মবিরতি ও সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
 
আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 
 
শিক্ষকদের দাবিগুলো হচ্ছে-৮ম বেতন কাঠামোতে গ্রেড ও টাইল স্কেল পুর্নবহাল, প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় শ্রেণির মর্যাদা বাস্তবায়ন, ১০ গ্রেডে প্রধান শিক্ষকদের অন্তভুর্ক্ত করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.