Sylhet Today 24 PRINT

বিএনপির লক্ষ্য ক্ষমতা দখল করা এবং দেশ লুটপাট করা: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোনো কিছুই ঠিক না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতা দখল করা এবং দেশ লুটপাট করা।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ক্ষমতায় চায় না। এই শতাংশের মাত্রা আরও বাড়বে।’ তবে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে স্বাগত জানান তিনি।

তিনি আরও বলেন, নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর আওয়ামী লীগ ও বিএনপি বেশ কয়েকবার পালাবদল করে ক্ষমতায় এসেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এরপর ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর তারা টানা ক্ষমতায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.