Sylhet Today 24 PRINT

বেড়েছে সড়ক দুর্ঘটনা ও মৃতের সংখ্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২০

২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩৫৬ জন নিহত এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আরও ১৯৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। খবর ইউএনবির

নিসচার পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালের তুলনায় ১ হাজার ৫৯৯টি সড়ক দুর্ঘটনা বেশি হয়েছে ২০১৯ সালে। ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে ৭৮৮ জন মানুষ বেশি মারা গেছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং 'নিরাপদ সড়ক চাই’ শাখায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলিত করা হয়। গত বছর অন্তত ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.