Sylhet Today 24 PRINT

ঢাকায় শিশু ধর্ষণ মামলার আসামি কুমিল্লায় গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২০

রাজধানীর ভাটারা এলাকায় এক শিশুকে (১১) ধর্ষণের ঘটনায় রাসেল মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শনিবার (১১ জানুয়ারি) রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে র‌্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম বলেন, তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, নির্যাতিত ওই শিশুকন্যার মা গ্রেপ্তার রাসেলের নাম উল্লেখ করে মামলা করেছিল। রাসেলকে রিমান্ডে নিয়ে ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.