Sylhet Today 24 PRINT

অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন: ক্রেতাদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন।

শুক্রবার সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সমানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন টিকিট প্রত্যাশীরা। টিকিট পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কার ছাপ ফুটে উঠেছে সবার মুখে। হয়তো কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হতে পারে অনেককেই।

টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টায় কমলাপুর স্টেশনের কাউন্টার খুললেও ভোর থেকেই অসংখ্য মানুষ স্টেশনে এসেছে দাঁড়িয়ে আছেন। যেন লাইনের সিরিয়ালে সবার আগে থাকতে পারেন। টিকিট পাবেন কি না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীদের কেউ কেউ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.