Sylhet Today 24 PRINT

দেশে ১০ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৮৩৪ জন ভোটার

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২০

নির্বাচন কমিশন দেশে হালনাগাদ ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে।

খসড়া তালিকা অনুযায়ি দেশে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৮৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২। অপরদিকে নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা হচ্ছে ৩৫৩ জন।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ২০১৯ সালের হালনাগাদ ভোটারের একটি খসড়া তালিকা প্রকাশের কথা ঘোষণা করেন।

তিনি বলেন,আগামী ৫ ফেব্রুয়ারি-২০২০ পর্যন্ত খসড়া তালিকা সংশোধনের আবেদন গ্রহণ এবং আগামী ১ মার্চ ২০২০ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল জানান, এবারের হালনাগাদ ভোটার তালিকায় মৃত ভোটার বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজার ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।

এছাড়া এবার ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খসড়া তালিকায় প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকরা ‘হিজড়া’ পরিচয়ে তালিকাভুক্ত হয়েছেন, যার সংখ্যা ৩৫৩ জন।

৩১ জানুয়ারি, ২০১৮ হালনাগাদ তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল ১০,৪১,৪২,৩৮১। পুরুষ ৫,২৫,১২,১০৫ জন, নারী ৫,১৬,৩০,২৭৬।

২০১৯ হালনাগাদে নতুন ভোটার- ৬৭,৫৮,৩৪১ জন। পুরুষ ৩৫,৮২,১৬৩ জন, নারী ৩১,৭৫,৮২৫ জন; হিজড়া ৩৫৩ জন। মৃত্যুর কারণে বাদ পড়েছেন ১৩,৯২,২৩৬ জন। এক বছরে বেড়েছে (মৃত বাদ, নতুন যোগ)- ৫৩,৬৬,১০৫ জন (৫.১৫%)

সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.