Sylhet Today 24 PRINT

তাবিথ আউয়ালের ওপর হামলা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাবিথ আউয়াল আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তাবিথ আউয়াল আজ গাবতলীর পর্বতা সিনেমা হলের কাছে কলাবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। সঙ্গে সঙ্গে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাবিথ ও তার প্রচার সঙ্গীদের ওপর হামলা চালান। এ সময় তাবিথের ওপর ডিম ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। তার সঙ্গী কয়েকজনকে লাঠি দিয়েও আঘাত করা হয়। তাবিথও মাথায় আঘাত পান।

এ সময় হামলাকারীদের সঙ্গে তাবিথের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঘটনার পর সেখানে পুলিশ আসে। তারা দুই পক্ষের মধ্যে দাঁড়িয়ে থেকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.