Sylhet Today 24 PRINT

মুজিববর্ষে ফি ছাড়া টেলিফোন সংযোগ দিচ্ছে বিটিসিএল, কলরেটও কমছে

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২০

ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টাকা ছাড়া নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে। এছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, প্রতিমাসে বিটিসিএলের কল রেট আনলিমিটেড মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.