Sylhet Today 24 PRINT

গরুদের ফ্যাশন শো!

ডেস্ক রিপোর্ট |  ২০ সেপ্টেম্বর, ২০১৫

‘ফ্যাশন শো’ বাক্যের সঙ্গে কমবেশি সবাই পরিচিত, কিন্তু ভেবেছেন কি কেউ গরুদের ফ্যাশন শো! ব্যতিক্রমি এ আয়োজন হয়ে গেল অবশেষে। কোরবানির গরুর জন্যে এধরনের ব্যতিক্রমি আয়োজন ব্যাপক আলোচনার খোরাক হয়েছে।

ঈদ-উল আজহা উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকা ড্যানিশ ডেইরি ফার্মের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই শো। সাধারণ ফ্যাশন শোতে মডেলরা যেভাবে সেজে থাকেন, সেখানেও গরুদের  ব্যতিক্রমি আয়োজনে বিভিন্ন আকর্ষণীয় সাজে সাজানো হয়। সাধারণ ফ্যাশন শো’র মত গরুরাও করে ক্যাটওয়াক! ক্যাটওয়াকস্থলে দেওয়া হয় কৃত্রিম রঙিন আলো।

ক্যাটওয়াকের শেষে শতাধিক গরুর মধ্যে সেরা গরু বাছাই করা হয়, যেগুলো বিশেষ ব্যবস্থায় কোরবানীর গরুর হাটে পাওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.