Sylhet Today 24 PRINT

ফেব্রুয়ারিতে প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

ফেব্রুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পিটিআই চত্ত্বরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেছেন, মিড ডে মিল নীতিমালা কেবিনেটে পাস হয়েছে। আমরা মুজিববর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেয়ার চিন্তা করছি। চর হাওরসহ দুর্গম এলাকাগুলোতে নতুন করে আরও স্কুল করতে চাচ্ছি। এসব এলাকায় স্থানীয় শিক্ষক দেয়ার চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষন মো. জোবায়দুর রহমান, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, পিটিআই সুপার উত্তম কুমার ধর প্রমুখ।

অনুষ্ঠানে পিটিআইয়ের প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.