Sylhet Today 24 PRINT

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে সরকারপ্রধান ভোট দেবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।

ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদিও বিতরণ করেছে ইসি।

এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.