Sylhet Today 24 PRINT

কম ভোটারের উপস্থিতি প্রমাণ করে দেশ উন্নতির দিকে যাচ্ছে: আতিকুল

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা সিটির নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি নিয়ে উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, কম ভোটারের উপস্থিতি প্রমাণ করে দেশ উন্নতির দিকে যাচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বনানীর-১৩ সড়কের নিজের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আরো ভোটার আসলে ভালো লাগতো। কিন্তু দেশ উন্নতির দিকে যাচ্ছে, তার প্রমাণ আজকের ভোটারদের উপস্থিতি। বাইরের দেশে ভোটার অনেক কম থাকে। শুক্র-শনি বন্ধ থাকায় অনেকেই ঢাকার বাইরে গেছে, এটাই বাস্তবতা।

ভোটারদের ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমি মনে করি এটা অংশগ্রহণমূলক ভোট হয়েছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ফলাফল যেটা হবে সেটাই মেনে নেব। একদল হারবে, একদল জিতবে এটাই নিয়ম। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এমন একটা দল, যে স্বাধীনতা দিয়েছে। তাই আমি মনে করি নৌকাই জিতবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.