Sylhet Today 24 PRINT

ঢাকা দক্ষিণে ৯ কেন্দ্রে এগিয়ে নৌকা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেছেন  রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টায় শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়।

ঢাকা দক্ষিণের ৯ টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপস।

মোট ভোট গণনা হয়েছে ৪৪০৬টি। এর মধ্যে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১৬৯২ ভোট ও নৌকার প্রার্থী ফজলে নূর তাপস পেয়েছেন ২৪৪৯ ভোট। মাছ প্রতীকের প্রার্থী আব্দুন সামাদ সুজন পেয়েছেন ৭৪ ভোট, আম প্রতীকের বাহারানে সুলতান বাহার পেয়েছেন ১৩ ভোট, ডাব প্রতীকের আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ পেয়েছেন  ৪ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ১৪৭ ভোট ও লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মিলন পেয়েছেন ২৭ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.