Sylhet Today 24 PRINT

ঢাকা উত্তরে ৩২ কেন্দ্রে এগিয়ে নৌকা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম ফলাফল ঘোষণা করেন। এই অডিটরিয়াম থেকে উত্তর সিটি করপোরেশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হবে।


ঢাকা উত্তরে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১০৫৫৪টি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিনপির প্রার্থী তাবিথ আউয়াল।  তিনি পেয়েছেন ৬২৫০ ভোট।

কাস্তে প্রতীকে কমিউনিস্ট প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেল পেয়েছেন ৩১৩ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনে শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ৬৬১ ভোট। আম প্রতীকে আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৮৬ ভোট। বাঘ প্রতীকে শাহীন খান পেয়েছেন ৬০ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.