Sylhet Today 24 PRINT

নয়াপল্টনে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে ইট-পাটকেল বিনিময়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপক্ষকেই ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।

সংঘর্ষের সময় আশপাশের বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজন সাংবাদিকসহ তিন জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.