Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে রেলওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পুড়ে গেছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানাতে পারেননি তিনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কত তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.