Sylhet Today 24 PRINT

বগুড়ার সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেলের ৩ আরোহী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

বগুড়ায় পৃথক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা চৌকিরঘাট এলাকায় ও শাহজাদপুরের কামারপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জে নিহতরা হলেন- গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজালা ইসলাম (৩৫) ও শিবগঞ্জ উপজেলার মুরাদপুর চৌকিরঘাট এলাকার খায়রুল ইসলামের ছেলে রনি (২০)। তারা দু’জনে এফও নামে স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন। শাহজাদপুরে নিহতের নাম রবিন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনাতন সরকার জানান, এনজিও কর্মী হানজালা ইসলাম ও রনি মোটরসাইকেল নিয়ে মহাস্থান বন্দরের দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় রংপুরের দিক থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.