Sylhet Today 24 PRINT

নির্বাচিত হয়েই গ্রেপ্তার কাউন্সিলর শওকত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন কর্মকর্তাকে হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে খিলগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহাত খান বলেন, শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে গত সোমবার খিলগাঁও থানায় মামলা হয়েছে। যার মামলা নম্বর ৭।

অভিযোগে বলা হয়, সোমবার এসবির একজন পরিদর্শককে মারধর করেছেন ওই কাউন্সিলর। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কাউন্সিলরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.