Sylhet Today 24 PRINT

বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক ছাত্রলীগ সম্পাদক জাকির

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। পারিবারিকভাবেই তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সুমাইয়া আক্তার সামিয়ার সাথে আকদ সম্পূর্ণ হয় জাকির হোসাইনের।

জাকিরের স্ত্রীর নাম সুমাইয়া আক্তার সামিয়া। সামিয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির মেয়ে।

জায়ফরনগর ইউনিয়ন কামিনীগঞ্জ গ্রামে সামিয়ার বাড়ি। সামিয়া জুড়ী কলেজের বাংলা বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আর জুড়ীর পূর্ব গোয়ালবাড়িতে জাকিরের গ্রামের বাড়ি।

এদিকে, হঠাৎ করেই বিয়ে হওয়ায় এখনও বিবাহোত্তর অভ্যর্থনা অনুষ্ঠিত হয়নি। পরে, বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাকির হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.