Sylhet Today 24 PRINT

থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহীর গোদাগাড়ীতে রাস্তায় থেমে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দিলে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোদাগাড়ীর রাজাবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে রাজশাহী থেকে আগত এক পিকআপ রাজাবাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চালক ও হেলপার দুইজনই নিহত হন।

প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পথচারীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়েই পিকআপটি ট্রাককে ধাক্কা দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বলে ওসি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.