Sylhet Today 24 PRINT

সোমবার থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

সোমবার থেকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সকালে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.