Sylhet Today 24 PRINT

ঈদের দিন বৃষ্টি হওয়ার আশঙ্কা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৫

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঈদের দিনে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সবচেয়ে বেশি।

বুধবার রাতেও সিলেটসহ অনেক এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় সকল সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছিলো আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকালে লঘুচাপটি স্থাল ভাগ অতিক্রম করায় সতর্ক সংকেত তুলে দেয় আবহাওয়া অফিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.