Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত

বেনাপোল প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০২০

উপহারস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আরকে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্পে এসে কুকুরগুলো হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ সকালে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করেছে। এ নিয়ে দ্বিতীয় চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে আসলো।

ভারতীয় সেনাবাহিনীর উপহার দেওয়া ১০টি কুকুর গ্রহণকালে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান বলেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতিকারী সনাক্ত করতে সক্ষম।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বরও ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.