Sylhet Today 24 PRINT

শাহজালালে দেড় কোটি টাকার সোনা জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৯৫০ গ্রাম সোনাসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। 

বুধবার (৫ মার্চ) রাতে শেখ সাদী নামের ওই যাত্রীর কাজ থেকে এই সোনা জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, কমিশনারের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হলে তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.