Sylhet Today 24 PRINT

বাংলাদেশি হাজিদের খবর জানাতে মিনাতে দূতাবাসের হটলাইন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৫

হজে পদদলিত হয়ে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
তিনি বলেছেন, দূতাবাস থেকে ঘটনাস্থল অনেক দূরে। সেখানকার হাসপাতালগুলোও অনেক দূরে দূরে। হাসপাতালসহ আশপাশের সংশ্লিষ্ট সব জায়গায় তিনি খোঁজ-খবর নেবেন। বিস্তারিত জানতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুকে বলেছেন, মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেওয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব। মিনাতে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।

- বিজ্ঞপ্তি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.