Sylhet Today 24 PRINT

হজে পদপিষ্টের ঘটনায় এক বাংলাদেশী’র লাশ সনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৫

ইসলাম ধর্মের পবিত্র হজ পালনরত অবস্থায় মক্কা থেকে ৫ কিলোমিটার দূরবর্তী মিনায় 'শয়তান স্তম্ভে' পাথর নিক্ষেপের সময় পদপিষ্টের ঘটনায়  বাংলাদেশী নারী হাজি রয়েছেন বলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কন্স্যুলেটর জেনারেল একে এম শহিদুল করিম  নিশ্চিত করেছেন।
- খবর চ্যানেলআই অনলাইনের

নিহত ওই মহিলা হাজির বাড়ি জামালপুরে বলে নিশ্চিত হওয়া গেছে। তার নাম ফিরোজা বেগম। মো: মাহমুদুল হকের অভিভাবকত্বে তিনি সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.