সিলেটটুডে ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০১৫
টাঙ্গাইল জেলার ঘাটাইল ও কালিহাতীর দুই গ্রামবাসীর ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ নিয়ন্ত্রণ ও সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল উপজেলার ভোজদত্ত্ব দাখিল মাদরাসায় এ আদেশ জারি করে ঘাটাইল ও কালিহাতীতে মাইকিং করা হয়।
টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জানান, ঘাটাইল উপজেলার ভোজদত্ত্ব ও কালিহাতীর পূর্ব বাসিন্দা গ্রামবাসী ওই মাদরাসায় ঈদের নামাজ আদায় করা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।