Sylhet Today 24 PRINT

রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০২০

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানিয়েছেন।

তিনি বলেন, রূপনগরের রজনী গন্ধার পেছনের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সবশেষ পাওয়া খবরে জানা গেছে, ধীরে ধীরে আগুনের পরিধি বাড়াছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.