Sylhet Today 24 PRINT

জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সম্পন্ন

নিউজ ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৫

দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ত্যাগ ও খুশির ঈদ পবিত্র ঈদুল আজহা।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। ঈদ জামাতের ইমামিত করেন বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান।

প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক, বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষসহ লাখো মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, হয় কুশল বিনিময়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.