ডেস্ক রিপোর্ট | ২৫ সেপ্টেম্বর, ২০১৫
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের খোঁজখবর নেওয়ার সুবিধার্থে যে কোনো গ্রামীণফোন (জিপি) নম্বর থেকে দেশটিতে (সৌদিতে) কল করা যাবে মাত্র ১ টাকা প্রতিমিনিট।
তবে এ রেট শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত প্রযোজ্য হবে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণ ফোন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজির মধ্যে বাংলাদেশি নাগরিক ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশি হাজিদের উৎকণ্ঠিত স্বজনদের জন্য এ অফার দিল জিপি।
বিজ্ঞপ্তিতে, মিনা ট্রাজেডিতে দুর্ঘটনা কবলিত সব হজযাত্রী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জিপিহাজিদের খবর নিতে সৌদিতে ১ টাকা কলরেট জিপি’র।