Sylhet Today 24 PRINT

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত

বেনাপোল প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২০

বাংলাদেশ-ভারত দুই দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের প্রবেশ ঠেকাতে ভারত সরকার সব দেশের ভিসা স্থগিত করেছে। একইসাথে পাসপোর্টধারী সকল যাত্রীর চলাচলও সাময়িক বন্ধের ঘোষণা করলো ভারতীয় ইমিগ্রেশন।

চীনসহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে, কূটনীতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এই বিধি নিষেধের আওতায় পড়বে না।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশটির সংবাদমাধ্যের খবরে এ কথা জানানো হয়। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে এ পর্যন্ত করোনায় ৬৭ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একটি অংশ ইতালি থেকে এসেছে।

বেনাপোল ইমেগ্রেশনের ওসি আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (১৩ মার্চ) থেকে সাধারণ পাসপোর্টধারী যাত্রীরা বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। ভারতের নিষেধাজ্ঞার কারণে এই প্রবেশে নিষেধাজ্ঞা। যা ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় দেশের নাগরিকদের প্রবেশ ঠেকাতে ভারত সরকার সব দেশের ভিসা স্থগিত করেছে। চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.