Sylhet Today 24 PRINT

মিনা ট্রাজেডি : ৪৫ বাংলাদেশীর খোঁজ নেই!

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবের মিনায় শয়তান স্তম্বে  পাথর নিক্ষেপের সময় ঘটা পদপিষ্টের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন বাংলাদেশী হাজির খোঁজ পাওয়া যাচ্ছে না  বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের কনসাল জেনারেল।

ওই ঘটনায় সরকারি হিসাবে এ পর্যন্ত নিহত হয়েছেন ৭১৭ জন হাজি। তবে ইরানিয়ান গণমাধ্যম বলছে নিহতের সংখ্যা প্রায় ১৫০০। সনাক্ত হওয়া লাশের  মধ্যে ৪ জন বাংলাদেশীও রয়েছেন।

তারা হলেন, জামালপুরের ফিরোজা বেগম, ফেনীর তাহেরা বেগম ও নুরুনবী মিন্টু এবং সুনামগঞ্জের জুলিয়া হুদা।

মৃত্যুর ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সৌদি সরকার। মিনা ট্র্যাজেডির জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সৌদি সরকারকে এ ঘটনার দায় অবশ্যই নিতে হবে।

ইরানের হজ সংস্থা ওহাদি দাবি করেছে পাথর ছোঁড়ার স্থানটিতে যাওয়ার ৫টি রাস্তার মধ্যে ২টি বন্ধ ছিলো বলেই দুর্ঘটনা ঘটে। এদিকে লেবাননের সংবাদ মাধ্যম আদদিয়ার জানিয়েছেন সৌদি রাজপুত্রের গাড়িবহরের কারণেই ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

আদদিয়ার প্রতিবেদনে বলা হয়, "আদদিয়ার এর প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, মিনার ২০৪ নম্বর সড়ক থেকে ২২৩ নম্বর সড়কের সংযোগস্থল দিয়ে রাজপুত্রের গাড়িবহর পার হওয়ার সময় হঠাৎ করেই কিছু  সময়ের জন্যে থামিয়ে দেয়া হয় হাজিদের মিছিল। কিন্তু পেছন থেকে যারা আসছিলেন একই গতিতে, তাঁরা বিষয়টি দেখা সম্ভব না হওয়ায়  প্রবল গতিতে তাঁরা সামনেই অগ্রসর হতে থাকেন। এ সময় মাঝখানের ভিড়ে পিষ্ট ও পদদলিত হন অসংখ্য মানুষ। সামনে বা পেছনে যাওয়ার কোনো উপায় ছিল না তাদের, অনেকটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হওইয়াতেই এমন বড় দুর্ঘটনা ঘটে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.