Sylhet Today 24 PRINT

সৈয়দপুর-ঢাকা রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২০

করোনাভাইরাসের আতঙ্কে সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

রোববার (১৫ মার্চ) থেকে ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। ২০ মার্চ পর্যন্ত এ অবস্থা থাকবে।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।

২০ মার্চের পর ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা বন্ধ হলেও সৈয়দপুর-ঢাকা রুটে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনস তাদের সব কটি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। ওই বিমান সংস্থা দুটি সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.