Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে আদালত বন্ধ চেয়ে হাই কোর্টে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২০

করোনা থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বুধবার (১৮ মার্চ) ল অ্যান্ড লাইফ সংগঠনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেন।

পরে তিনি জানান, মহামারি করোনা থেকে রক্ষায় আদালত বন্ধ চেয়ে রিট দায়ের করা হয়েছে। নিম্ন আদালতে ডিসেম্বরে যে বার্ষিক ছুটি থাকে সেটি পরিবর্তন করে এখনই কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া হাই কোর্টের ভ্যাকেশন বাড়িয়ে এখনই ছুটির নির্দেশনা চাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.