Sylhet Today 24 PRINT

ঢাকা মেডিকেলের ৪ চিকিৎসক কোয়ারেন্টাইনে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই চিকিৎসকদের কেউই আক্রান্ত নন। যেহেতু তারা ১০ রোগীকে অ্যাটেইন করেছিলেন তাদের মধ্যে চার জনের রক্তে পজেটিভ এসেছিল। ফলে আমরা এই চিকিৎসকদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। এদের দুজন মেডিসিনের, দুজন নেফ্রোলজিস্ট।

প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩। এর আগে প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় আইইডিসিআর। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এরপর গত ১৪ মার্চ জার্মানি ও ইতালি থেকে আসা আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.