Sylhet Today 24 PRINT

কোয়ারেন্টাইন না মানায় বাবার বিরুদ্ধে ছেলের নালিশ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে ঘুরে বেড়ানোয়  আমেরিকা ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করেছেন তার ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে এমন ঘটনা ঘটে বলে জানা যায়।

পরে বোঝানোর পর তিনি হোম কোয়ারেন্টাইন মানবেন বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে সেই ব্যক্তির ছেলে বলেন, আমার বাবা বাড়িতে থাকেন ঠিকই। কিন্তু নামাজ পড়া কিংবা অন্য কারণে বাইরে বের হতে চাইতেন। আমরা বাবাকে বাইরে যেতে নিষেধ করলেও তিনি মানতে চাইতেন না। উল্টো ধমক দিতেন। বাবাকে হোম কোয়ারেন্টাইন মানাতে পারছিলেন না, তখন তিনি ইউএনওকে ফোন দেন। পরে ইউএনও তাকে বুঝিয়ে বলেন যে করোনায় আক্রান্ত হলে দেশের নিরীহ মানুষ মরবে। পরে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হন।

মিল্টন রায় বলেন, কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানেন তাহলে সরকার তাকে মানতে বাধ্য করবে। প্রয়োজনে জেল–জরিমানা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.