Sylhet Today 24 PRINT

সোমবার এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২০

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে আগামী সোমবার (২৩ মার্চ) সিদ্ধান্ত হতে পারে।

শনিবার (২১ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, পরীক্ষা হবে কি না তা নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে সরকার। পাশাপাশি দেশের সব শিক্ষার্থী নিজ বাসায় থাকার অনুরোধ জানানো হয়। স্থানীয় ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের ঘরে অবস্থান নিশ্চিত করতে। সরকার জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.