Sylhet Today 24 PRINT

এবার বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করলো বৃটেনও

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৫

অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করছে। যুক্তরাজ্যের দ্যা ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

ওই সতর্ক বার্তায় পশ্চিমা নাগরিকরা জঙ্গিদের লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি, ভ্রমণ সতর্কতায় বিশেষ করে পার্বত্য চট্রগ্রামের পাহাড়ি অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাহাড়ি এলাকা এড়িয়ে চলতে বলা হলেও চট্রগ্রামের অন্য সব এলাকায় এ সতর্কতা প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এন্ড তাদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে যে 'সিকিউরিটি অ্যালার্ট' জারি করে তার সূত্র ধরেই পরদিন টেস্ট দলের বাংলাদেশ সফর শুরুর সময় পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

তার দুই দিনের মাথায় আজ রাজধানীর গুলশান-২ এ সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে এক বিদেশী নাগরিক নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.