Sylhet Today 24 PRINT

স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষেধ

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২০

দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও নির্দেশনা হাতে পায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার (২২ মার্চ) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

একই বিষয়ে জানতে চাইলে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সদস্য ড. আলমগীর হোসেন বলেন, বিষয়টি তারা এখনও অবহিত নন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.