Sylhet Today 24 PRINT

ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২০

করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্তের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। সে কারণে এলাকার বাসিন্দাদের আগামী ১৪ দিন যার যার বাসায় থাকার কথা বলা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.