Sylhet Today 24 PRINT

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-র পয়েন্ট অব সেলস এজেন্টের দোকান বন্ধ থাকলে, এজেন্টরা গ্রাহকদের বাসায় গিয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার রিচার্জ করে দিয়ে আসবেন।

ডিপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে এজেন্টদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গ্রাহকরা প্রয়োজনে ডিপিডিসির ওয়েবসাইটে গিয়ে নিকটস্থ এজেন্টদের তালিকা ও মোবাইল নম্বর পেতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.