Sylhet Today 24 PRINT

হোম কোয়ারেন্টিনে থাকবেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২০

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বুধবার বিকেলে শর্তসাপেক্ষে কারামুক্তি পেয়েছেন। তবে চলমান বৈশ্বিক মহামারির প্রেক্ষিতে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় হোম কোয়ারেন্টিনে থাকবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এধরনের সতর্কতার মধ্যে থাকবেন খালেদা জিয়া।

বিএনপ'র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কারাগার থেকে খালেদা জিয়া বাসভবনে পৌঁছানোর পর বিএনপির স্ট্যান্ডিং কমিটির ৮ সদস্যের একটি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও ডা. এফ এফ রহমানের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

এরপর মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপার্সনকে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়। ডা. এফ এফ রহমানের বরাত দিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমের কাছে খালেদার কোয়ারেন্টিনে থাকার খবর প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.