Sylhet Today 24 PRINT

২৫ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারও বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে সরকারঘোষিত ছুটির সঙ্গে সঙ্গতি রেখে ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।

শনিবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা করেছিল সরকার।

তার সঙ্গে সংগতি রেখে এখন পুঁজিবাজার বন্ধ আছে। বৃহস্পতিবার সরকার সেই ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.