Sylhet Today 24 PRINT

সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২০

বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। জাবেদ পাটোয়ারী

সোমবার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, বিসিএস ক্যাডারের কর্মকর্তা ড. জাবেদ পাটোয়ারীকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান নিমিত্তে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল।

জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.