Sylhet Today 24 PRINT

নাগরিকদের সতর্ক হতে বলল দক্ষিণ কোরিয়া দূতাবাস

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৫

দক্ষিণ কোরিয়ার ঢাকাস্থ দূতাবাস তাদের নাগরিকদের সাবধানে চলাচল করতে বলেছে। রংপুরে জাপানি নাগরিক নিহত হবার পর শনিবার দুপুর ২টায় নিজেদের ফেসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে এই সাবধান  দেয় দূতাবাসটি।

এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরীয় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। দেশের যেকোনো স্থানে চলাফেরার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে উচ্চপর্যায়ে সচেতনতা অবলম্বনেরও আহ্বান জানানো হচ্ছে।

শনিবার (০৩ অক্টোবর) পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচু আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোসে কোমিও (৪৮)। নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে। সকালে এই প্রোজেক্ট থেকে ফেরার পথে কচুআলুটারি এলাকায় তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.