Sylhet Today 24 PRINT

আইইডিসিআরের ৬ কর্মী করোনায় আক্রান্ত, সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টিনে

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২০

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে চারজন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই ছয়জনের করোনা পজিটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চার টেকনোলজিস্ট বাদে বাকি দু'জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ।

প্রসঙ্গত, মারাত্মক প্রাণঘাতী এই ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭২ জন।

সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৬ হাজার লোক যার মধ্যে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.