Sylhet Today 24 PRINT

চীন থেকে এলো করোনার কিট-পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২০

চীন থেকে করোনা ভাইরাসশনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিমানবাহিনীর সি-১৩০জে প্লেনে এসব চিকিৎসাসামগ্রী দেশে আনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ চীন থেকে এসব চিকিৎসাসামগ্রী নিয়ে আসে। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে, করোনাভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।

বিজ্ঞাপন

এছাড়া একই প্লেনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাগুলোকে দেওয়ার জন্য আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়।

চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী আনতে শুক্রবার (১৭ এপ্রিল) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.