Sylhet Today 24 PRINT

প্রধান বন সংরক্ষক হলেন আমীর চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২০

প্রধান বন সংরক্ষক (সিসিএফ) হলেন বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। গত ২৫ মার্চ তিনি সিসিএফ হিসেবে মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর স্থলাভিষিক্ত হন। এর আগে আমীর চৌধুরী বিভাগীয় বন কর্মকর্তা ও বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। খবর বাসসের।

২২তম বিসিএস (বন) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ২০০৩ সালে সহকারী বন সংরক্ষক পদে যোগদান করেন মো. আমীর হোসাইন চৌধুরী। খুলনা বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া আমীর চৌধুরী ২০১২ সালে ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া থেকে বন্যপ্রাণি ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

বিজ্ঞাপন

আমীর চৌধুরী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.